বিসমিল্লাহির রহমানির রহীম।
সিফাত আইডিয়াল একাডেমী(আবাসিক ও অনাবাসিক)
প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একদল সৎ, দক্ষ ও মানবিক গুণসম্পন্ন সুনাগরিক সৃষ্টির লক্ষ্যে ২০১০ সনে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান মিরপুর রোড সংলগ্ন কল্যাণপুরে (শ্যামলী ও হানিফ কাউন্টারের মাঝখান) এক খোলামেলা ও ছায়াঘেরা এবং প্রশস্ত আঙ্গিনা (এসেম্বলি ও খেলাধুলার স্থান) নিয়ে সিফাত আইডিয়াল একাডেমী প্রতিষ্ঠিত হয়। ঢাকা শহরে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য অবকাঠামোগত সকল সুযোগ-সুবিধা এখানে রয়েছে। প্রায় এক বিঘা জমির ওপর চার তলা বিল্ডিং-এর প্রথম ও দ্বিতীয় তলায় প্রশস্ত শ্রেণিকক্ষ, সার্বক্ষণিক বিদ্যুত ও ডিপ টিউবওয়েলের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত বর্তমান চালু রয়েছে, ২০১৪ সনে ১০ম এবং ২০১৫ সনে একাদশ শ্রেণি খোলার লক্ষ্যে প্রস্তুতি চলছে। খুবই সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠান এবং দেশের সেরা প্রতিষ্ঠানসমূহের কাতারে একে নিয়ে যাওয়ার একটি দৃঢ় প্রত্যয় এর সাথে সংশ্লিষ্টদের রয়েছে। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ১৩৭ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু করলেও গত বছর ভর্তি হয়েছিল ২৩৭ জন। দূরবর্তি ছাত্র-ছাত্রীদের সুবিধার্তে ২০১৪ সনে সীমিত সংখ্যক আবাসিক ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধ্যক্ষ হিসেবে ১ সেপ্টেম্বর ২০১৩ আমি এ প্রতিষ্ঠানে যোগদান করেছি। আমি ১৯৮২ সালে সাতকানিয়া সরকারী কলেজে সরকারী চাকুরী শুরু করে কুষ্টিয়া সরকারী কলেজ, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ, যশোর সরকারী এম এম কলেজ, মৌলভীবাজার সরকারী কলেজ এবং কুষ্টিয়া সরকারী কলেজ থেকে উপাধ্যক্ষ পদে অবসর গ্রহণ করি। সিফাত আইডিয়াল একাডেমী কলেজে উন্নীত করার লক্ষ্যেই মূলত আমাকে অধ্যক্ষ হিসেবে নেয়া হয়েছে। অধ্যক্ষ হিসেবে এ প্রতিষ্ঠানকে দেশের সেরা প্রতিষ্ঠানসমূহের কাতারে উন্নীত করা আমার জন্য একটি চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ যাতে আমি সফলভাবে বাস্তবায়ন করতে পারি সেজন্য আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য:
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহঃ
শিক্ষাদান পদ্ধতি
নতুন বছরে আপনার প্রিয় সন্তানকে স্কুলে ভতির পূর্বে
সিফাত আইডিয়াল একাডেমী পরিদর্শনে আপনি আমন্ত্রিত।
ফোনঃ ৯০১৬৫৬৪ মোবাঃ অধ্যক্ষ: ০১৭১২৯৬৯৪৩০, উপাধ্যক্ষ: ০১৫৫২৩৯৩২১৮
প্রফেসর তোহুর আহমদ হিলালী
অধ্যক্ষ সিফাত আইডিয়াল একাডেমী।

- আধুনিক সমাজে বিরাজমান সমস্যা ও তার সমাধান সম্বন্ধে সচেতন করে ছাত্র-ছাত্রীদেরকে আদর্শবান করে গড়ে তোলা।
- যুগোপযোগী ও চাহিদানুযায়ী ইসলামী জ্ঞান ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে সৎ, দক্ষ ও নিষ্ঠাবান প্রজন্ম তৈরী করা।
- সুস্থ সাংস্কৃতিক চর্চা ও দেশি-বিদেশি জ্ঞান-বিজ্ঞানে দক্ষতা অর্জনে সহায়তা করা।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহঃ
- ছাত্র-ছাত্রীদের শুদ্ধ করে কুরআন পাঠ, নামায ও মাসালা-মাসায়েল শিক্ষা বাধ্যতামূলক।
- বিষয়ভিত্তিক এবং অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত ধর্মপ্রাণ শিক্ষক-শিক্ষিকা দ্বারা শিক্ষাদান।
- অভিজ্ঞ ও বিশ্বস্ত প্রহরীদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নিরাপত্তা বিধান।
- বাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সাথে সাথে কৃতি ছাত্র-ছাত্রীদের আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।
- নিয়মিত শিক্ষার পাশাপাশি ঈড়সঢ়ঁঃবৎ শিক্ষা বাধ্যতামূলক।
- প্রতি ক্লাসে নির্দিষ্ট সংখ্যক ছাত্র-ছাত্রী থাকায় খবংংড়হ চষধহ অনুযায়ী প্রতিদিনের পাঠ শ্রেণিশিক্ষকের তত্ত্বাবধানে ক্লাসেই সম্পূর্ণ করা।
- মিরপুর রোডসংলগ্ন যাতায়াতের সুবিধাজনক স্থানে কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে স্কুলের অবস্থান।
- অভিভাবকের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যাবতীয় সমস্যার সমাধান করা।
- বিশুদ্ধ খাবার পানি এবং অটো জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুত সরবরাহ।
- ইবনে সিনা হাসপাতালের পরামর্শে ছাত্র-ছাত্রীদের জরুরী চিকিৎসার ব্যবস্থা।
- দূরবর্তি ছাত্রদের জন্য আবাসিক ব্যবস্থা।
- প্রতি বৃহস্পতিবার অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় ও পরামর্শ গ্রহণ।
- প্রতি সেমিস্টার পরীক্ষার পর অভিভাবক সমাবেশ।
- মায়েদের জন্য বসার ও পত্রিকা পড়ার সুব্যবস্থা।
- Expert শিক্ষকদের দ্বারা সিলেবাস ও রুটিন তৈরী করে ধারাবাহিকভাবে শিক্ষাদান।
- প্লে-২য় শ্রেণির সিলেবাসের সমাধান সরবরাহ করা।
- বছরে ৩টি সেমিস্টার ও প্রত্যেক সেমিস্টারের মধ্যবর্তী সময়ে টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ।
- প্রত্যেক টিউটোরিয়াল ও সেমিস্টারে সিলেবাসের পূর্ণাঙ্গ কোর্স পড়ানোর পর পরীক্ষা অনুষ্ঠান।
- PSC ও JSC পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।